চলেন ব্যবসা গড়িচলেন, বুঝেশুনে শুরু করি।একসাথে ব্যবসা গড়ি।

ব্যবসা করতে চাই।
কিন্তু কী নিয়ে শুরু করব?

আর লাভ হবে কি না, সেই চিন্তাও আছে।

ব্যবসার জন্য পরিচিত ১০টি পণ্য: প্লাস্টিকের খাবারের বক্স ও ছাঁকনি, চপার, কাঠের কাটিং বোর্ড ও খুন্তি, পানির বোতল, টি-শার্ট, তোয়ালে, পাটের ব্যাগ ও চামড়ার মানিব্যাগ

কাপড়, ব্যাগ, ঘড়ি, ঘরের জিনিস, বাথরুমের জিনিস—প্রডাক্টের আইডিয়ার তো শেষ নেই!

কিন্তু শুরু করতে আসলে কত টাকা লাগবে? কত টাকা পণ্য কিনতে খরচ করব, আর কতটা অন্যান্য খরচের জন্য হাতে রাখব?

ভালো পণ্য পাব কার কাছে? কাস্টমার পাব কোথায়? ফেসবুক, নিজের ওয়েবসাইট, নাকি অন্য কোনো অনলাইন বাজারে বিক্রি করব?

পণ্য, প্যাকেট, ডেলিভারি আর বিজ্ঞাপনের খরচ বাদে লাভ থাকবে তো? অর্ডার কম এলে বা পণ্য ফেরত এলে সামলাব কীভাবে?

আপনার অবস্থা আর কোথায় আটকে আছেন, আগে সেটা জানান। বিষয়গুলো বুঝে আপনাকে ফ্রি ব্যবসার পরামর্শ দিতে পারব।

ব্যবসার প্রশ্নের উত্তর, নতুন পণ্যের আইডিয়া আর বিক্রি বাড়ানোর কৌশল আপনার সঙ্গে শেয়ার করব।

ব্যবসা করার ইচ্ছা আছে।
কিন্তু কিছু জিনিস আরও ভালো করে বুঝে নিতে চাই।

প্রবাসে থাকি

প্রবাসজীবন শেষে দেশে ফিরে কী করব?

প্রবাসজীবন তো একসময় শেষ হবে। দেশে ফিরে নিজের একটা ব্যবসা করতে চাই। কিছু পুঁজি জমিয়েছি। ব্যাংকের সুদের ওপর চলতে চাই না, হালালভাবে ব্যবসা করে আয় করতে চাই।

কিন্তু কষ্টের টাকা লাগিয়ে লোকসান হলে আবার দাঁড়াব কীভাবে? ব্যবসায় ঝুঁকি আছে জানি। তাই না বুঝে টাকা ঢালতে চাই না। আগে পণ্য, বাজার আর খরচটা বুঝে ছোট করে শুরু করতে চাই, যেন এত বছরের পরিশ্রমের টাকাটা ঠিকভাবে কাজে লাগে।

চাকরি করি, কিছু টাকা জমিয়েছি

চাকরিটা রেখেই নিজের কিছু শুরু করতে চাই।

বেতনের টাকা থেকে একটু একটু করে জমিয়েছি। নিজের একটা ব্যবসা দাঁড় করাতে চাই। কিন্তু অফিস থেকে ফিরে যতটুকু সময় পাই, তাতে কোন ব্যবসা চালানো যাবে?

আমি অফিসে থাকলে অর্ডার আর কাস্টমারের ফোন কে সামলাবে? কাউকে রাখলে সেই খরচ উঠবে তো? শুরু করার আগে এই হিসাবটা বুঝতে চাই, যাতে জমানো টাকা আর সময় দুটোই কাজে লাগে।

কিছু পুঁজি আছে

টাকা আছে। কিন্তু কোন ব্যবসায় লাগাব?

একেকজন একেক আইডিয়া দেয়। শুনে মনে হয়, এটা করলেও ভালো হয়, ওটাও করা যায়। কিন্তু আমার জন্য কোনটা ঠিক, সেটা বুঝব কীভাবে?

সব টাকা একবারে পণ্যে আটকে ফেলতে চাই না। কতটুকু দিয়ে আগে চেষ্টা করব, কত টাকা হাতে রাখব আর কত বিক্রি হলে খরচ উঠবে—এগুলো জেনে তারপর নামতে চাই।

নিজের পণ্য বা ছোট ব্যবসা আছে

পণ্য আছে। নিয়মিত কাস্টমার পাব কীভাবে?

পণ্যের কাজটা বুঝি, কিন্তু বিক্রির জায়গায় এসে আটকে যাই। চেনাজানার মধ্যে কিছু বিক্রি হয়। পেজে ছবি দিই, কিন্তু নিয়মিত অর্ডার আসে না। আমার পণ্যটা যাদের দরকার, তাদের কাছে পৌঁছাব কীভাবে?

ছবি বদলাব, দামটা আবার হিসাব করব, নাকি অন্য জায়গায় বিক্রির চেষ্টা করব? বিজ্ঞাপনে টাকা দেওয়ার আগে বুঝতে চাই, কোথায় কাজ করলে বিক্রি বাড়ার সুযোগ আছে।

ব্যবসায় ঝুঁকি আছে, লাভের সুযোগও আছে।

টাকা লাগানোর আগে
ব্যবসাটা একটু বুঝে নিই।

পণ্যটা কারা কিনবেন, তাঁদের কাছে পৌঁছাবেন কীভাবে আর সব খরচ বাদে কতটা থাকবে—আগে এসব বুঝলে ঝুঁকি কমিয়ে লাভের সম্ভাবনা বাড়ানো যায়।

ব্যবসা নিয়ে পরামর্শ আর
পণ্যের আইডিয়া নিয়মিত পাবেন।

এসব পরামর্শ পেতে টাকা লাগবে না। পণ্যের আইডিয়া আর প্রতি সপ্তাহের লেখা আপনার ইমেইল বা WhatsApp-এ পাঠাব। বিস্তারিত গবেষণা বা কাজ করিয়ে নিতে চাইলে কাজ ও খরচ আগে ঠিক করব।

আপনি কোথায় আটকে আছেন,
সেটা দিয়েই শুরু করি।

আপনার পুঁজি, সময় আর কোথায় আটকে আছেন, আমাদের জানান। আপনার অবস্থাটা বুঝে পরামর্শ দিতে পারব।

নিয়মিত পরামর্শ পেতে শেষে চাইলে WhatsApp নম্বর বা ইমেইল দিন। যোগাযোগের তথ্য না দিয়েও নিজের কথাটা জানাতে পারবেন।